শনিবার , ২ মে ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সুরমা নদীর তীরে সৌন্দর্য ও বন্যা প্রতিরোধ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২, ২০২৬ ৮:২৪ পূর্বাহ্ণ

Spread the love

সিলেটের চাঁদনি ঘাট এলাকায় সুরমা নদী-র উভয় পাড়ের সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সকাল ১১টায় চাঁদনি ঘাটে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্পের বিভিন্ন দিক ও পরিকল্পনা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন।

এর আগে সিলেটে পৌঁছে প্রধানমন্ত্রী হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন।

প্রকল্পটি বাস্তবায়িত হলে সুরমা নদীর তীর রক্ষা, বন্যা নিয়ন্ত্রণ এবং নগরীর সৌন্দর্য বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আরবের আকাশ দখলের রোমাঞ্চকর কাহিনি: ইহুদিদের যুদ্ধবিমান অপারেশন

চাকরিতে বাড়তে পারে বয়সসীমা, প্রতিবেদন জমা

ইরান-ইসরায়েল উত্তেজনার জেরে বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম

এভারকেয়ারেই চলবে খালেদা জিয়ার চিকিৎসা

গণ-অভ্যুত্থান মামলার রায়: সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন অনুমোদন হয়েছে : আসিফ নজরুল

বিএনপি সরকার গঠন করলে গুরুত্ব পাবে প্রাথমিক শিক্ষা: তারেক রহমান

হযরত শাহজালাল বিমানবন্দরে আগুনের সূত্রপাত যেখান থেকে

ট্রাম্পের চরম হুঁশিয়ারি: “আজ রাতে একটি গোটা সভ্যতার মৃত্যু হবে”

নেপাল-তিব্বতে কৃত্রিম হ্রদ, নতুন বন্যার শঙ্কা