মঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

যুদ্ধবিরতির মাঝেও হামলা: লেবানন-এ নিহত ২,৫২১, বাড়ছে উদ্বেগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২৮, ২০২৬ ১:১৪ অপরাহ্ণ

Spread the love

লেবানন-এ গত ২ মার্চ থেকে চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৫২১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৭ হাজার ৮০৪ জন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে দেশটির জাতীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এ তথ্য জানিয়েছে।

বর্তমানে দুই দেশের মধ্যে ‘ভঙ্গুর যুদ্ধবিরতি’ কার্যকর থাকলেও পরিস্থিতি এখনো অস্থির। গত দুই দিনেই নতুন করে ইসরায়েলি হামলায় অন্তত ২২ জন লেবাননি নিহত হয়েছেন বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, চলমান যুদ্ধবিরতি কার্যকর থাকলেও হামলা অব্যাহত থাকায় অঞ্চলটিতে নতুন করে সংঘাত তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: আল–জাজিরা

সর্বশেষ - অপরাধ