সোমবার , ১ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মেক্সিকোর বারে গুলিতে নিহত ৭

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১, ২০২৫ ৫:২৪ পূর্বাহ্ণ

Spread the love

মেক্সিকোর হিদালগো অঙ্গরাজ্যের তুলা শহরে একটি বারে সশস্ত্র হামলায় অন্তত সাতজন নিহত এবং পাঁচজনের বেশি আহত হয়েছেন। দুইটি পিকআপে করে আসা হামলাকারীরা কোনো সতর্কতা ছাড়াই বারের ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই চারজন মারা যান, পরে হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়।

হামলার পর বন্দুকধারীরা দ্রুত পালিয়ে যায়। ফেডারেল ও রাজ্য নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে তল্লাশি চালালেও এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

হিদালগো কর্তৃপক্ষ জানায়, তুলা অঞ্চলটি দীর্ঘদিন ধরে জ্বালানিচোরাচালানকারী অপরাধী চক্রের জন্য পরিচিত। সম্প্রতি এক কার্টেল নেতাকে গ্রেপ্তারের পর প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে উত্তেজনা বাড়ে, যা এ হামলার কারণ হতে পারে।

২০০৬ সালে মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে মেক্সিকোতে প্রায় ৪ লাখ ৮০ হাজার মানুষ মাদক-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ।

সূত্র: ফার্স্টপোস্ট

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সফটওয়্যার জটিলতায় আটকে গেছে নতুন পে-স্কেলের গেজেট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-৩ গঠনের ইঙ্গিত আইন উপদেষ্টার

দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি: স্বাস্থ্য অধিদপ্তরের ১১ দফা নির্দেশনা জারি

সীমানা নিয়ে আদালতের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে ইসি

ভেনেজুয়েলার নৌযানে দ্বিতীয় দফায় মার্কিন হামলার অনুমোদন

হাদি তুমি আমাদের বুকের মধ্যে আছো: প্রধান উপদেষ্টা

৩০০ আসনের সীমানা পুনঃনির্ধারণের প্রজ্ঞাপন জারি

বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হংকংভিত্তিক হান্ডা ইন্ডাস্ট্রিজ

ইলিশের দাম কমানোর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন

শাহজালাল বিমানবন্দরের কার্গোতে আগুন নিয়ন্ত্রণে রোবট ব্যবহার