বুধবার , ১ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৭

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১, ২০২৫ ২:৩৯ পূর্বাহ্ণ

Spread the love

ফিলিপাইনের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৪০ জনেরও বেশি। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১০টার দিকে সেবু প্রদেশের বোগো সিটির উপকূলে ৬.৯ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। এতে বহু ভবন ধসে পড়ে এবং শত বছরের পুরনো একটি চার্চ ভেঙে যায়। প্রায় ৩৪ লাখ মানুষের বসবাস করা জনপ্রিয় পর্যটন এলাকা সেবুতে বড় ক্ষয়ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে।

ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। এর পরপরই বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়, যার মধ্যে একটি ছিল ৬ মাত্রার। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, সুনামির কোনো হুমকি নেই।

উত্তর সেবুতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। উদ্ধার কার্যক্রম দ্রুততর করতে সেখানে দুর্যোগকালীন অবস্থা ঘোষণা করা হয়েছে। প্রবল বৃষ্টি, বিদ্যুৎ বিভ্রাট এবং পানি সরবরাহ ব্যাহত হওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে।

উদ্ধারকারীদের জন্য জরুরি খাদ্য, পানি এবং ভারী সরঞ্জামের আবেদন জানিয়েছেন সান রেমিজিওর উপ-মেয়র আলফি রেইনস। তিনি বলেন, “প্রবল বৃষ্টি ও বিদ্যুৎবিহীন অবস্থায় উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে, বিশেষ করে উত্তরাঞ্চলে পানি সরবরাহ পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় পানির সংকট তীব্র আকার ধারণ করেছে।”

এদিকে, সেবু প্রদেশের ম্যাকটান-সেবু আন্তর্জাতিক বিমানবন্দর চালু থাকায় আংশিক স্বস্তি পাওয়া গেছে।

তথ্যসূত্র : দ্য টেলিগ্রাফ

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতাকে হারানো হয়েছে: কর্নেল অলি

কাঁটাতারের বেড়ার পর এবার বোতল ঝুলিয়ে দিলো বিএসএফ

রামিসা হত্যা মামলার রায়: আসামিদের ফাঁসির আদেশে বাবার সন্তুষ্টি

দলীয় এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান

ড. ইউনূসের পদত্যাগের খবরে দেশজুড়ে আলোড়ন: দলগুলো চায় নির্বাচনের রোডম্যাপ

সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে: সড়ক পরিবহন মন্ত্রী

ভাড়াটিয়া বিতর্কে পদত্যাগ করলেন ব্রিটিশ এমপি রুশনারা আলী

খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে: সারজিস

জাতীয় সংসদে ‘অসত্য’ বনাম ‘মিথ্যা’: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বাকযুদ্ধ

জাতিসংঘের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেন জেলেনস্কি