শনিবার , ২৫ এপ্রিল ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

প্রশ্ন ফাঁসের খবর স্রেফ গুজব: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২৫, ২০২৬ ৩:৪৬ অপরাহ্ণ

Spread the love

চলমান এসএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্রের প্রশ্ন ফাঁস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরগুলোকে ‘স্রেফ গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্টভাবে জানান, কথিত প্রশ্ন ফাঁসের এই প্রচারণাটি যে ভিত্তিহীন, তা ইতিমধ্যে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। মন্ত্রী পরীক্ষার্থী ও অভিভাবকদের এই ধরনের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন।

একই পোস্টে শিক্ষামন্ত্রী ‘জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) দেওয়া বিবৃতির তীব্র সমালোচনা করেন। তিনি উল্লেখ করেন, ২০২৪-এর গণঅভ্যুত্থানের পটভূমিতে গঠিত তরুণদের একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো প্রকার ‘ফ্যাক্টচেক’ বা সত্যতা যাচাই ছাড়াই এ ধরনের স্পর্শকাতর বিষয়ে বিবৃতি দেওয়া অত্যন্ত নিন্দনীয় ও হতাশাজনক। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে।

সর্বশেষ - অপরাধ