মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আজ শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২১, ২০২৬ ৩:৫১ পূর্বাহ্ণ

Spread the love

চলতি বছরের এসএসসি পরীক্ষা, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা আজ থেকে সারা দেশে শুরু হয়েছে। এবারের পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

রাজধানীর সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন মাহদী আমিন এবং ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরীক্ষার প্রথম দিনে এসএসসিতে বাংলা প্রথমপত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজভিদ এবং ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হলেও পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে সকাল সাড়ে ৮টা থেকেই কেন্দ্রে প্রবেশের সুযোগ রাখা হয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পরীক্ষাভীতি কমাতে সরকার কাজ করছে এবং সামাজিক যোগাযোগমাধ্যম এই ভীতি বাড়াচ্ছে বলেও উল্লেখ করেন।

এছাড়া ভবিষ্যতে সব পাবলিক পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। কোর্স শেষ হওয়ার পরপরই পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীদের এক বছর সময় অপচয় হবে না বলে মন্তব্য করেন মন্ত্রী।

প্রশ্নফাঁস ঠেকাতে অতীতে পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত থাকলেও এবার এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এ বিষয়ে মন্ত্রী বলেন, কোচিং সেন্টারগুলো সরকারের স্বীকৃত নয় এবং এ বিষয়ে সরকারের কোনো তালিকাও নেই।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোন, সমৃদ্ধির পথে একসঙ্গে চলার অঙ্গীকার

বাজেট বরাদ্দের স্বচ্ছ বাস্তবায়নই সরকারের বড় চ্যালেঞ্জ

নির্বাচনী কেন্দ্রে পুলিশের ওপর যেসব নিষেধাজ্ঞা

নৌপথে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ২৬ দফা সিদ্ধান্ত ঘোষণা

যুক্তরাষ্ট্রের চাপের মাঝেই এসসিও দেশগুলোর সঙ্গে অস্ত্র সক্ষমতা ভাগে প্রস্তুত ইরান

সাবেক ভূমিমন্ত্রীর নামে চেক ব্যবহার ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলনে

বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা: তেলের দাম ১১৬ ডলার ছাড়াল

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ কুষ্টিয়ায় গ্রেপ্তার, হাতিরঝিলে আটক ২ সহযোগী

প্রধানমন্ত্রীর উদ্বোধনে বগুড়া সিটি করপোরেশন

খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামাবাদে শোক বইতে সই করলেন ইসহাক দার