সোমবার , ২০ এপ্রিল ২০২৬ | ৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২০, ২০২৬ ৯:৫০ পূর্বাহ্ণ

Spread the love

জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় ইওয়াত উপকূলের কাছে ৭.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে এই ভূমিকম্প অনুভূত হয়। এর পরপরই জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় এলাকায় ভয়াবহ সুনামির আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ)।

জাপান আবহাওয়া সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ইওয়াত, আওমোরি এবং হোক্কাইডো প্রিফেকচারে ৩ মিটার (প্রায় ১০ ফুট) উচ্চতার সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল প্রশান্ত মহাসাগরের ১০ কিলোমিটার গভীরে। শক্তিশালী এই কম্পনের ফলে উপকূলীয় নিচু এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এক জরুরি বার্তায় ভূমিকম্প-বিধ্বস্ত ও উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত ঘরবাড়ি ছেড়ে নিরাপদ ও উঁচু স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ওনাগাওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ ওই অঞ্চলের অন্যান্য স্পর্শকাতর স্থাপনাগুলোতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, তা নিবিড়ভাবে পরীক্ষা করে দেখছে কর্তৃপক্ষ।

এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো নিহতের খবর পাওয়া না গেলেও পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। উদ্ধারকারী দলগুলো যেকোনো জরুরি অবস্থা মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে। উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত।

সর্বশেষ - অপরাধ