শুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তরুণদের আস্থা ছাত্রশিবিরের ওপর: জামায়াত আমির

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৭, ২০২৫ ৪:০৭ পূর্বাহ্ণ

Spread the love

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ডাকসু, জাকসু ও চাকসুর সাম্প্রতিক নির্বাচনে যুবসমাজ ছাত্রশিবিরের ওপর আস্থা রেখেছে। এর প্রতিফলন আগামীতে পুরো জাতি দেখবে।

বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে আয়োজিত ঢাকা-১৫ আসনের এক নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, “তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে—সব জায়গায় একই চিত্র দেখা গেছে। তরুণ ও তরুণীরা ছাত্রশিবিরের ওপর আস্থা রেখেছে। এটি আমাদের জন্য আশার বার্তা। আগামী বাংলাদেশে তারই প্রতিচ্ছবি ফুটে উঠবে।”

তিনি আরও বলেন, “আমরা কারও ধর্ম, ভাষা, গায়ের রং বা অবস্থান দেখে নয়—সব নাগরিককে সমানভাবে দেখি। এই দেশ সবার, তাই আমরা সবাইকে নাগরিক হিসেবে মর্যাদা দিতে চাই।”

দুর্নীতি নির্মূলে দৃঢ় প্রত্যয় জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “সমাজের প্রতিটি স্তরে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। এই দুর্নীতি আমরা রাখব না। প্রয়োজনে ত্যাগ স্বীকার করব, বাধা এলেও দুর্নীতির শিকড় উপড়ে ফেলব।”

এদিকে, একই দিনে ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনার অজিত শিং জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে কানাডিয়ান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর মার্কাস ডেভিস, সিনিয়র ট্রেড কমিশনার ডেবরা বয়েস, পলিটিক্যাল অ্যাডভাইজার নিসার আহমেদ, এবং জামায়াতের কেন্দ্রীয় নেতারা এহসানুল মাহবুব জুবায়ের, মোবারক হোসাইনপ্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মধ্যপ্রাচ্যে আটকা পড়া ৩৪ প্রবাসীর মরদেহ দেশে ফিরল

সাইফের ওপর ছুরিকাঘাত, কোথায় ছিলেন কারিনা?

৭বছর পর মাকে পেয়ে জড়িয়ে ধরলেন তারেক রহমান

দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতাদের সাক্ষাৎ

বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করল অন্তর্বর্তী সরকার

নির্বাচন ও গণভোটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন

একটি পক্ষের হামলাকারীরা পার পেয়ে যাচ্ছে, ইসিতে অভিযোগ এনসিপির

৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

জিটুজি চুক্তিতে চাল আমদানির সিদ্ধান্ত সরকারের

নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’র ঘোষণা দিলেন ইলন মাস্ক