সোমবার , ২০ এপ্রিল ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ট্রেনের সঙ্গে মাছবোঝাই ট্রাকের ধাক্কা, ১০ বগি ক্ষতিগ্রস্ত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২০, ২০২৬ ১:৫৩ পূর্বাহ্ণ

Spread the love

চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার রেললাইনের চন্দনাইশ উপজেলার খানহাট রেলওয়ে স্টেশন এলাকায় কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনের সাথে রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাছবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনটির বেশ কয়েকটি বগির অন্তত ১০ থেকে ১২টি দরজা ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে পড়েছে বলে জানা গেছে।

দোহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার ইকবাল হোসেন চৌধুরী জানান, পর্যটক এক্সপ্রেস ট্রেনটি যখন খানহাট স্টেশন এলাকা অতিক্রম করছিল, তখন রেললাইনের ঠিক পাশ ঘেঁষে পার্কিং করা অবস্থায় ছিল মাছবোঝাই একটি মিনি ট্রাক। ট্রেনটি দ্রুতগতিতে যাওয়ার সময় ট্রাকের সাথে ঘর্ষণ লাগে এবং বগির দরজাগুলো ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষের তীব্রতায় কয়েকটি বগির দরজা পুরোপুরি খুলে লাইনের পাশে পড়ে যায়। তবে এই ঘটনায় কোনো যাত্রী হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

রেলওয়ে চট্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, খবর পাওয়ার পরপরই রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ট্রেনের ১০-১২টি দরজা ক্ষতিগ্রস্ত হওয়ার সত্যতা পাওয়া গেছে। দুর্ঘটনার পর মাছবোঝাই মিনি ট্রাকটি দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ ট্রাকটি শনাক্ত করার চেষ্টা করছে এবং এই অবহেলার কারণে রেলওয়ের সম্পদ ক্ষতির অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনার কারণে সাময়িকভাবে ট্রেন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

থাইল্যান্ডে বন্যায় প্রাণহানিতে শোক জানালেন প্রধান উপদেষ্টা

সকল শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশ্যে মাউশির বিশেষ নির্দেশনা

সরে দাঁড়াল ৩০৫ জন, ভোটের লড়াইয়ে ১৯৬৭ প্রতিদ্বন্দ্বী

জ্বালানি সংকট কাটাতে সরকারের সমন্বিত পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

সম্প্রীতি নষ্টকারীদের বিষয়ে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আওয়ামী লীগের প্রেতাত্মারা জড়িত

ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্রার্থীদের শপথ

কুমিল্লায় বিএনপির ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ

ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম

বোমা মেরে পুরো পৃথিবী ধ্বংস করতে চান নেতানিয়াহু: ট্রাম্প