সোমবার , ১ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

থাইল্যান্ডে বন্যায় প্রাণহানিতে শোক জানালেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১, ২০২৫ ১০:৫৮ পূর্বাহ্ণ

Spread the love

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যায় বহু মানুষের মৃত্যু ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

রবিবার (৩০ নভেম্বর) থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলকে পাঠানো এক শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং আহত–ক্ষতিগ্রস্তদের দ্রুত সুস্থতা ও পুনরুদ্ধার কামনা করেন।

সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় বিষয়টি জানায়।

প্রধান উপদেষ্টা বার্তায় বলেন, এই দুর্যোগে প্রাণহানি, আহত হওয়া ও বাস্তুচ্যুত মানুষের প্রতি বাংলাদেশের জনগণ ও সরকারের গভীর সহমর্মিতা রয়েছে। তিনি উল্লেখ করেন, থাই সরকার ও জনগণ এই কঠিন সময়ে বাংলাদেশের চিন্তা ও প্রার্থনায় আছে।

তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের নেতৃত্বে থাইল্যান্ড দ্রুত এই বিপর্যয় কাটিয়ে উঠবে। প্রয়োজনে পুনরুদ্ধার প্রক্রিয়ায় বাংলাদেশ সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলেও আশ্বস্ত করেন প্রধান উপদেষ্টা

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত