বৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নবায়নযোগ্য জ্বালানিতে বাংলাদেশ-সারাওয়াক যৌথ উদ্যোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৬, ২০২৬ ৮:৩০ পূর্বাহ্ণ

Spread the love

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী সারাওয়াক প্রদেশের প্রধানমন্ত্রী দাতুক পাতিঙ্গি আবাং হাজি আব্দুর রহমান যোহারির সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রদেশের রাজধানী কুচিংয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও সারাওয়াকের মধ্যে কৃষি, নবায়নযোগ্য জ্বালানি এবং বিশেষ করে শ্রমিক অভিবাসনের মতো গুরুত্বপূর্ণ খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই পক্ষই পারস্পরিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে।

হাইকমিশনার বাংলাদেশের দক্ষ মানবসম্পদ ও কৃষি খাতের সক্ষমতার কথা তুলে ধরলে সারাওয়াক প্রধানমন্ত্রী নির্মাণ খাতে বাংলাদেশি কর্মীদের অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি সারাওয়াকের উন্নয়ন কৌশলের অংশ হিসেবে কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতার প্রস্তাবকে স্বাগত জানান। বিশেষ করে, সারাওয়াকের ক্রমবর্ধমান শ্রমচাহিদা মেটাতে আরও বেশি দক্ষ, অর্ধদক্ষ ও সাধারণ বাংলাদেশি কর্মী নিয়োগের প্রস্তাবে তিনি নীতিগত সম্মতি প্রদান করেছেন। অভিবাসন প্রক্রিয়া স্বচ্ছ ও নিয়ন্ত্রিত রাখতে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের বিষয়েও উভয় পক্ষ একমত হয়েছে।

বৈঠকে সৌরশক্তিসহ টেকসই ও সবুজ প্রযুক্তির জ্ঞান বিনিময়ের সম্ভাবনা নিয়ে আলোচনার পাশাপাশি কৃষি খাতেও সহযোগিতার জন্য পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে কথা হয়। বৈঠকে সারাওয়াক প্রধানমন্ত্রীর দপ্তরের ডেপুটি মন্ত্রী দাতুক গেরাওয়াত গালাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরবর্তীতে হাইকমিশনার মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারিং ফেডারেশন (এফএমএম) এবং সারাওয়াক বিজনেস ফেডারেশনের (এসবিএফ) সঙ্গে পৃথক বৈঠক করেন, যেখানে বাংলাদেশ ও সারাওয়াকের মধ্যে শক্তিশালী ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার কৌশল নিয়ে আলোচনা হয়। এই সফরের মাধ্যমে মালয়েশিয়ার এই বৃহত্তম প্রদেশে বাংলাদেশের শ্রমবাজার ও বাণিজ্যিক সুযোগ আরও প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দাফনের জন্য সমাধিস্থলে ওসমান হাদির লাশ

ঢাকার সঙ্গে কলকাতাতেও ভূমিকম্পের কম্পন, আতঙ্কে ঘর ছাড়ল মানুষ

সিলেটে পৌঁছে শাহজালাল (রহ.) মাজার জিয়ারত

হোয়াইট হাউসের বাইরে বন্দুকধারীর গুলি , সন্দেহভাজন নিহত

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন কাল

হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল

৯ বছর পর ইসির ওয়েবসাইটে ফিরলো জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক

অবৈধভাবে চাঁদনী চক বিজনেস ফোরামের কমিটি ভেঙে প্রশাসক নিয়োগ

শিশুদের টিকাদান নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর আহ্বান

শরীফ হাদি হত্যার বিচারে যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান