বুধবার , ১৬ জুলাই ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

৯ বছর পর ইসির ওয়েবসাইটে ফিরলো জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৬, ২০২৫ ১০:০৪ পূর্বাহ্ণ

Spread the love

দীর্ঘ নয় বছর পর নির্বাচন কমিশনের (ইসি) নিজস্ব ওয়েবসাইটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীক ‘দাঁড়িপাল্লা’ পুনরায় যোগ করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে ইসির ওয়েবসাইটে জামায়াতে ইসলামীর নামের পাশে প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা দেখা যায়।

ইসি সচিব আখতার আহমেদ জানান, কমিশনের নির্দেশনায় ওয়েবসাইটটি হালনাগাদ করা হয়েছে

উল্লেখ্য, ২০১৬ সালে সুপ্রিম কোর্টের এক প্রশাসনিক আদেশে দাঁড়িপাল্লা প্রতীকটি নির্বাচন বিধিমালা থেকে বাদ দেয় ইসি। সে সময় ওয়েবসাইট থেকেও প্রতীকটি সরিয়ে নেওয়া হয়, যদিও দলের নাম ও ক্রমিক নম্বর তালিকায় থেকে গিয়েছিল। পরবর্তীতে ২০১৩ সালে হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালে দলটির নিবন্ধন বাতিল করে ইসি। তখন থেকে ইসির তালিকায় জামায়াতের ১৪ নম্বর ঘরটি ফাঁকা ছিল।

সম্প্রতি আদালতের নির্দেশে ইসি দলটিকে প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দেয়। সে সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, আদালত পুনরায় নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আদেশ দেওয়ায় দলটি প্রতীকসহই নিবন্ধন পাবে। ইসি সচিব আখতার আহমেদ আরও নিশ্চিত করেছেন যে, দাঁড়িপাল্লা প্রতীকটি এখন বিধিমালায় যোগ করা হয়েছে এবং এতে কোনো অসুবিধা নেই।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
https://amarbanglanews24.com/

‘দোয়া করেন যাতে তাড়াতাড়ি জীবনসঙ্গী খুঁজে পাই’

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রী-এমপিদের বেতন কত, তারা কী কী সুবিধা পান

আগামী সপ্তাহে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আশা স্বাস্থ্যমন্ত্রীর

স্বৈরাচারের পুনরাবৃত্তি নয়, সংস্কার চায় এনসিপি: নাহিদ ইসলাম

ভারতে চলন্ত রাজধানী এক্সপ্রেসে ট্রেনে ভয়াবহ আগুন

ডিজেলের অভাবে বন্ধ নৌকা, বিপাকে শরীয়তপুরের হাজারো জেলে

ইরানের ওপর মার্কিন হামলা: ১৫ বছরের পরিকল্পনার ‘চূড়ান্ত পরিণতি’

ইরানের ওপর ধৈর্য হারাচ্ছেন ট্রাম্প: সমঝোতার জন্য তেহরানকে শেষ বার্তা

বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫, আহত বহু

মিয়ানমারে জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ চলছে