বুধবার , ১৫ এপ্রিল ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

এসএসসি পরীক্ষা ২০২৬: নতুন নীতিমালা প্রকাশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৫, ২০২৬ ৭:২৪ পূর্বাহ্ণ

Spread the love

আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ‘পরীক্ষা পরিচালনাসংক্রান্ত নীতিমালা-২০২৬’ প্রকাশ করা হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এই নীতিমালায় পরীক্ষার্থী, কেন্দ্রসচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের জন্য কঠোর নির্দেশনাবলি যুক্ত করা হয়েছে। বিশেষ করে পরীক্ষার সময় কোনো প্রকার ভুল বা অবহেলার কারণে ফল প্রকাশে বিঘ্ন ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

নীতিমালা অনুযায়ী, কক্ষ প্রত্যবেক্ষকদের স্বাক্ষরলিপিতে পরীক্ষার্থীর বিষয় কোড এবং উপস্থিতির স্বাক্ষর সঠিকভাবে নিশ্চিত করতে হবে। কোনো পরীক্ষার্থী অনুপস্থিত বা বহিষ্কৃত হলে লাল কালিতে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। পরীক্ষার্থীদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, কোনো প্রশ্নের প্রয়োজনে তারা আসন ত্যাগ করতে পারবে না; বরং নিজের জায়গায় দাঁড়িয়ে প্রত্যবেক্ষকের দৃষ্টি আকর্ষণ করতে হবে। এছাড়া, বহিষ্কৃত পরীক্ষার্থীদের উত্তরপত্রের কভার পৃষ্ঠার কোনো অংশ ছেঁড়া যাবে না এবং পরীক্ষার কক্ষ ত্যাগের আগে প্রত্যবেক্ষককে নিশ্চিত হতে হবে যে সব শিক্ষার্থীর উত্তরপত্র সংগৃহীত হয়েছে।

পরীক্ষা চলাকালীন যেকোনো ধরণের বিশৃঙ্খলা এড়াতে এবং নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে প্রত্যবেক্ষকদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। কর্তব্যরত অবস্থায় শিক্ষার্থীদের বিঘ্ন ঘটে এমন কোনো কাজে তারা লিপ্ত হতে পারবেন না। এমনকি পরীক্ষা সংক্রান্ত জরুরি নির্দেশনা ব্যতীত শিক্ষার্থীদের সাথে অন্য কোনো যোগাযোগ বা কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই কঠোর নীতিমালা অনুসরণের মাধ্যমে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা শতভাগ স্বচ্ছতা ও শৃঙ্খলার সাথে সম্পন্ন করা সম্ভব হবে। বিস্তারিত তথ্য ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি, এখন কে?

জামালপুরের মাদারগঞ্জে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান: ৭.৩ মিলিয়ন ঘনফুট চাপে গ্যাস উত্তোলন

‘বাজেটে মদ-সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোয় চরম নাখোশ বিরোধী দল’

গণতন্ত্রের শত্রুরা ষড়যন্ত্র করছে, নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান মির্জা ফখরুলের

হাদি হত্যার পেছনের সব নাম-ঠিকানা প্রকাশের ঘোষণা :ডিএমপি কমিশনার

হাদির জানাজায় ডিএমপির ট্রাফিক নির্দেশনা

জুলাই সনদে স্বাক্ষরের অনিশ্চয়তা, সিদ্ধান্তের দায় ড. ইউনূসের ওপর

ভারতে পালানোর সময় ইমিগ্রেশন চেকপোস্টে ছাত্রলীগ নেতা গ্রেফতার

দেশে স্বর্ণের দামে বড় পতন

জামায়াতের জাতীয় সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান তারেক রহমানের