বুধবার , ২৫ মার্চ ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

স্বাধীনতা দিবসে ট্রাফিক ব্যবস্থাপনায় ডিএমপি’র বিশেষ নির্দেশনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৫, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ

Spread the love

আগামীকাল ২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এই বিশেষ দিনটিতে জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, বঙ্গভবনে রাষ্ট্রপতির বিশেষ অনুষ্ঠান এবং মানিক মিয়া এভিনিউতে কনসার্টসহ নানা কর্মসূচি আয়োজিত হবে। সুশৃঙ্খলভাবে এসব অনুষ্ঠান সম্পন্ন করতে এবং যানজট এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নগরবাসীর জন্য বিশেষ ট্রাফিক নির্দেশনা ও সড়ক ডাইভারশন জারি করেছে।

গুরুত্বপূর্ণ সময় ও স্থানসমূহ:

  • জাতীয় প্যারেড স্কয়ার (কুচকাওয়াজ): সকাল ১০:০০ টা থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত।
  • বঙ্গভবন (সৌজন্য সাক্ষাৎ): বিকেল ৪:০০ টা থেকে বিকেল ৫:৩০ টা পর্যন্ত।
  • মানিক মিয়া এভিনিউ (কনসার্ট): সন্ধ্যা ৬:০০ টা থেকে রাত ১১:৩০ টা পর্যন্ত।

বন্ধ ও নিয়ন্ত্রিত সড়কসমূহ (সকাল ৭:০০ – দুপুর ১২:৩০):

প্যারেড স্কয়ারের আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত গাড়ি ছাড়া সাধারণ যানবাহনের জন্য নিচের রাস্তাগুলো বন্ধ বা ডাইভারশন থাকবে:

  • আগারগাঁও লাইট ক্রসিং হতে উড়োজাহাজ ক্রসিং
  • প্রধানমন্ত্রীর কার্যালয় সংলগ্ন মেজর জেনারেল আজিজুর রহমান রোড।
  • শিশুমেলা ক্রসিং হতে আগারগাঁও ক্রসিং
  • পুরাতন গণভবন (জুলাই স্মৃতি জাদুঘর) হতে উড়োজাহাজ ক্রসিং

বিকল্প যাতায়াত রুট:

১. মিরপুর-১০ থেকে যারা ফার্মগেট/মহাখালী যাবেন, তারা আগারগাঁও লাইট ক্রসিং থেকে ডানে মোড় নিয়ে শিশুমেলা হয়ে মিরপুর রোড ব্যবহার করবেন। ২. ফার্মগেট থেকে মিরপুরগামী যানবাহনগুলো খেজুরবাগান হয়ে মানিক মিয়া এভিনিউ-মিরপুর রোড দিয়ে যাতায়াত করবেন। ৩. ধানমন্ডি থেকে কাজীপাড়া/মিরপুর অভিমুখে যারা যাবেন, তারা রোকেয়া সরণি এড়িয়ে মিরপুর রোড-টেকনিক্যাল মোড় ব্যবহার করবেন।

সর্বশেষ - অপরাধ