সোমবার , ১৬ মার্চ ২০২৬ | ৫ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বাংলাদেশ-ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্কের ‘নতুন সূচনা’

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৬, ২০২৬ ৫:৪৩ অপরাহ্ণ

Spread the love

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শার্লেট সোমবার (১৬ মার্চ ২০২৬) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের অংশীদারত্বকে সামনে রেখে দ্বিপাক্ষিক সম্পর্কের একটি ‘নতুন সূচনা’র ওপর গুরুত্বারোপ করা হয়। রাষ্ট্রদূত জানান, ফরাসি ও ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করতে একটি প্রতিযোগিতামূলক ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি মধ্যপ্রাচ্য পরিস্থিতি, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় এবং নারীর ক্ষমতায়ন নিয়ে দুই দেশ একযোগে কাজ করার ইচ্ছা পোষণ করেছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা হলেও সম্পর্কের মূল ভিত্তি হবে ‘বাংলাদেশ প্রথম’ নীতি। বৈঠকে এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার চলমান আলোচনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য রাষ্ট্রদূত বার্তা পৌঁছে দেন। এ ছাড়া ফরাসি কূটনীতির অগ্রাধিকার ‘নারীবাদী পররাষ্ট্রনীতি’ এবং শিল্পী ও শিক্ষার্থীদের মধ্যে বিনিময় কর্মসূচি বৃদ্ধির বিষয়েও সভায় ইতিবাচক আলোচনা হয়েছে। উভয় পক্ষই অর্থনীতি ও বাণিজ্যের ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আনসারের জাতীয় সমাবেশ উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

প্রকৌশলীদের দাবি যাচাইয়ে সরকারি কমিটি গঠন

নীলফামারীতে তারেক রহমানের ঘোষণা: ‘তিস্তা মহাপরিকল্পনা’ হবে অগ্রাধিকার

র‍্যাব জড়াবে না গুম-খুনে : মহাপরিচালক

৮২ হাজার ভোট পেয়ে ঢাকা-১৫ আসনে বিজয়ী ডা. শফিকুর রহমান

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানের দুই প্রদেশ ও এক অঞ্চলে ড্রোন উড়ানো নিষিদ্ধ

ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বহাল: আসিফ নজরুল

জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু ইসির

‘চিকেনস নেক’ শিলিগুড়ি করিডোরে রাফাল জেট মোতায়েন করল ভারত

আন্তর্জাতিক প্ল্যাটফর্মে “বাচসাস” এর গ্রেট অ্যাচিভমেন্ট