রবিবার , ১ জুন ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে ইসির প্রতি আপিল বিভাগের নির্দেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১, ২০২৫ ৭:৪৩ পূর্বাহ্ণ

Spread the love

আপিল বিভাগ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করেছেন। একই সঙ্গে দলটির নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি, যা ইসিকে বিবেচনা করতে বলা হয়েছে।

বিগত আওয়ামী লীগ সরকারের সময় জামায়াতের নিবন্ধন বাতিল করে রায় দিয়েছিল হাইকোর্ট। এক যুগ পর সেই রায় বাতিল করে দিল আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারকের বেঞ্চ রোববার এ রায় দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. রেজাউল হক।

রোববার মামলাটি কার্যতালিকায় এক নম্বরে ছিল। গত ১৪ মে আপিলের শুনানি শেষে রায়ের জন্য আজ দিন ধার্য করেছিলেন আদালত।

এই ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে দীর্ঘদিন পর ভোটের রাজনীতিতে ফেরার এবং দলীয় প্রতীক নিয়ে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পথ খুলল জামায়াতের।

উল্লেখ্য, জামায়াতকে নির্বাচন কমিশনের দেওয়া নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৯ সালে রিট করা হয়েছিল। ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় দেয়। সেই রায়ের বিরুদ্ধে ২০১৩ সালে জামায়াত আপিল করে।

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগে তৎকালীন আওয়ামী লীগ সরকার গত বছরের ১ আগস্ট জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করেছিল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধান উপদেষ্টা

ট্রাম্পের নতুন বাণিজ্য পদক্ষেপে সুবিধাজনক অবস্থানে ঢাকা

জর্ডানে অবৈধ বাংলাদেশিদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা

শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে ‘যৌন নির্যাতন’ ও ভিডিও ধারণের অভিযোগে ২ শিক্ষার্থী আটক

ট্রাম্পের চরম হুঁশিয়ারি: “আজ রাতে একটি গোটা সভ্যতার মৃত্যু হবে”

ই-ট্রাফিক: আইন ভাঙলে স্বয়ংক্রিয় নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা

ভূমধ্যসাগরে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, ২১ বাংলাদেশিসহ ২৬ জনকে জীবিত উদ্ধার

‘হ্যাঁ-না ভোট বোঝানো বড় চ্যালেঞ্জ’—তথ্য সচিব

রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য: জিএম কাদেরের মন্তব্য

বিজয় দ্বারপ্রান্তে, উসকানিতে পা দেবেন না: মির্জা আব্বাস