বুধবার , ৪ মার্চ ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৪, ২০২৬ ৪:৫৮ পূর্বাহ্ণ

Spread the love

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ বুধবার (৪ মার্চ)। আজ যাত্রীরা সংগ্রহ করতে পারছেন আগামী ১৪ মার্চের আন্তঃনগর ট্রেনের টিকিট। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে।রেল ভবনে আয়োজিত প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত অনুযায়ী, ঈদযাত্রার এই বিশেষ ব্যবস্থায় এক জন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে কোনো টিকিট রিফান্ড বা ফেরত দেওয়ার সুযোগ থাকবে না। ১৫ মার্চের টিকিট আগামীকাল ৫ মার্চ এবং পর্যায়ক্রমে ১৯ মার্চ পর্যন্ত টিকিট বিক্রি চলবে। এ ছাড়া চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০ থেকে ২২ মার্চের টিকিট বিক্রির সময়সূচি পরে জানানো হবে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ আসনবিহীন (দাঁড়িয়ে যাওয়ার) টিকিট যাত্রা শুরুর ঠিক আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহের সুযোগ রাখা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ওসমান হাদিকে স্মরণ করে যা বললেন তারেক রহমান

মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি পেলেন খান আকরাম

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’, কোরবানি স্থগিত

টেক্সাসে আকস্মিক বন্যায় ২৪ মৃত, ২৫ শিশু নিখোঁজ

দীপু মনি-সালমান-পলক-মামুন ফের ৫ দিনের রিমান্ডে

২০৫০ সালে ভারত হবে বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ

ইরানের পরমাণু সক্ষমতা ‘ধ্বংস’ করার দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

বড় হামলার পূর্বাভাস, সৌদি-কাতার-আমিরাতকে দ্রুত জ্বালানি ক্ষেত্র ফাঁকা করতে বলল ইরান

স্ত্রীসহ মাদুরোকে তুলে এনেছে মার্কিন সেনাবাহিনীর যে ইউনিট