মঙ্গলবার , ৩ মার্চ ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বিমান খাতের আধুনিকায়নে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন পর্যটন মন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৩, ২০২৬ ৯:০৯ পূর্বাহ্ণ

Spread the love

দেশের বিমান চলাচল খাতের আধুনিকায়ন এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের কার্যকর সহযোগিতা কামনা করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)। মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশের বিমান খাতের অবকাঠামোগত উন্নয়ন এবং আন্তর্জাতিক মান নিশ্চিতকরণে কারিগরি সহায়তার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বর্তমান সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রতি সংহতি প্রকাশ করে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও বিস্তৃত করার এবং সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে এভিয়েশন খাতে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলা ও দীর্ঘমেয়াদী আধুনিকায়নে এই বৈঠকটি অত্যন্ত ইতিবাচক বার্তা বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ১২ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ

আওয়ামী লীগের সভাপতি পদ ছাড়তে অস্বীকৃতি জানালেন শেখ হাসিনা

জাহাজবাড়ি ঘটনায় হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে চার্জ গঠন

খালেদা জিয়ার জন্য সকলের দোয়া সত্যিই পরম সৌভাগ্য: মাওলানা আজহারী

নিরাপদ অভিবাসন নিশ্চিতে বাংলাদেশ-যুক্তরাজ্য যৌথভাবে কাজ করবে

২৫ আগস্টের মধ্যে ব্যালট বাক্সের হিসেব দিতে নির্দেশ ইসির

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০, আহত ৬

দিল্লিতে হাসিনার সংবাদ সম্মেলন ও দেশে ফেরার ঘোষণা নিয়ে কী বলছেন বিশ্লেষকেরা

অভিযোগের বিষয়ে তদন্ত প্রক্রিয়া চলমান: ইসি আনোয়ারুল

আফগানিস্তানে পাকিস্তানের ড্রোন হামলা: সীমান্তে বাড়ছে চরম উত্তেজনা