সোমবার , ১৪ অক্টোবর ২০২৪ | ৭ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আমরা অফিসে ঢুকতে পারিনি সাড়ে ১৩ বছর : জামায়াত আমির

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৪, ২০২৪ ৭:৫০ পূর্বাহ্ণ

Spread the love

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, প্রায় সাড়ে ১৩ বছর আমরা আমাদের অফিসে ঢুকতে পারিনি, আপনারা তার সাক্ষী। শুধু কেন্দ্রীয় অফিস নয়, সারা বাংলাদেশে জামায়াতের অফিস সিলগালা করে রেখেছিল তারা।

সোমবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূত আজ আমাদের অফিস ভিজিট করতে এসেছেন, আজকে আমাদের বৈঠকটি খুবই হৃদ্যতাপূর্ণ এবং সফল একটি বৈঠক ছিল। দুই দেশের সম্মান এবং ভালোবাসা কীভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয় বিস্তারিত কথা হয়েছে আমাদের। বিশেষ করে আগামী দিনগুলোতে স্কিল ডেভলপমেন্ট নিয়ে অস্ট্রেলিয়া আমাদেরকে কীভাবে অর্থবহ সহযোগিতা করতে পারে সে বিষয়ে কথা হয়েছে। এর সঙ্গে বিশ্বের গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে অস্ট্রেলিয়া কীভাবে আরও সহযোগিতা করতে পারে সে বিষয়ও কথা হয়েছে।

এ সময় জামায়াত আমির ডা. শফিকুর অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেন, জুলাই আগস্টে বাংলাদেশে ঘটে যাওয়া বিপ্লবে যারা চোখ, হাত, পাসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ হারিয়েছে তাদের সুচিকিৎসার জন্য তাদের সহযোগিতা কামনা করেছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‘পারমাণবিক অস্ত্রই আমাদের রক্ষাকবচ’, কিম জং উনের হুংকার

দুর্ঘটনার পর পূর্ণরূপে চালু মেট্রোরেল

নভেম্বরের মধ্যেই প্রাথমিকের নতুন বই পৌঁছাবে: উপদেষ্টা

রামিসা হত্যা: যুক্তিতর্ক শেষে রায়ের তারিখ ঘোষণা হতে পারে আজ

পরাজিত শক্তির ষড়যন্ত্র রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

উত্তরায় বিমান বিধ্বস্ত: ডিএনএ পরীক্ষায় ৫ মরদেহের পরিচয় নিশ্চিত

মেরিল প্রথম আলো পুরস্কারে সেরা চলচ্চিত্র অভিনেতা শাকিব খান

হরমুজ প্রণালির উত্তেজনায় অস্থির তেলের বাজার

দীর্ঘ বিরতির পর নওশাবার ছোটপর্দায় প্রত্যাবর্তন

কী থাকবে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে?