শনিবার , ১৫ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বাড়ছে মেট্রোরেল প্রকল্পের ব্যয়

প্রতিবেদক
Sawkat Shihan
আগস্ট ১৫, ২০২৬ ১০:৫১ পূর্বাহ্ণ

Spread the love

বাজারমূল্য যথাযথভাবে বিশ্লেষণ না করে দরপত্র আহ্বান করায় নজিরবিহীন জটিলতায় পড়েছে মেট্রোরেল পরিচালনকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এমআরটি-১ প্রকল্পের কন্ট্রাক্ট প্যাকেজ (সিপি)-৩-এর ঠিকাদারি কার্যক্রমে চরম অব্যবস্থাপনার তথ্য উঠে এসেছে খবরের কাগজের এক বিশেষ প্রতিবেদনে। ২০২৩ সালের মার্চ মাসে এই প্যাকেজের দরপত্র আহ্বান করা হলেও প্রাক-প্রাথমিক আলোচনায় আন্তর্জাতিক কনসোর্টিয়ামগুলো তীব্র আপত্তি জানায়। বিশেষ করে ডিএমটিসিএল কর্তৃক প্রাক-যোগ্যতা অর্জনকারী জাপানের পাঁচটি শীর্ষ প্রতিষ্ঠান দরপত্রের শর্তকে ‘অবাস্তব’ এবং প্রাক্কলিত ব্যয় নির্ধারণে ‘ভুল বাজার বিশ্লেষণ’ করা হয়েছে অভিযোগ তুলে অংশ নেওয়া থেকে বিরত থাকে। এর ফলে বিগত তিন বছর ধরে সিপি-৩ প্যাকেজের দরপত্র প্রক্রিয়ায় কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, জাইকার (JICA) অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্পের অচলাবস্থা কাটাতে ইতোমধ্যে দুই দফায় সংশোধিত খসড়া প্রস্তাব পাঠানো হলেও এখনো চূড়ান্ত অনুমোদন মেলেনি। তবে সিপি-৪ প্যাকেজে সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হয়েছে জাপানের টোকিও-মিল কনসোর্টিয়াম। বাজার পরিস্থিতির সাথে সামঞ্জস্য না রেখে শর্ত আরোপের কারণে মেগা প্রকল্পের গতি থমকে যাওয়া ও ব্যয় বৃদ্ধির আশঙ্কায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিবহন বিশেষজ্ঞরা। তারা দ্রুত বাজারমূল্য পুনর্মূল্যায়ন করে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দরপত্র পুনর্গঠনের পরামর্শ দিয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আমরা নিশ্চিত খামেনি মারা গেছেন: ট্রাম্প

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনগত ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

টঙ্গীর নিশাতনগর বস্তিতে ভয়াবহ আগুন: ভস্মীভূত ৫০টি ঘর

মৃত্যুদণ্ডের রায় ঐতিহাসিক দিন: আসিফ নজরুল

বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন

হাদি ওপর হামলা: মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার, ৮ বার হাতবদলের তথ্য

বিএনপি প্রতিহিংসা নয় বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: আওয়ামী লীগের ফেরার প্রশ্নে মঈন খান

স্পিকারের নাম প্রায় চূড়ান্ত, ২৬ তারিখের মধ্যেই ঘোষণা

ঝাড়ু হাতে গোলাপি পোশাকে ইন্দোনেশিয়ায় নারীদের বিক্ষোভ

ভিয়েতনামের হা লং বে-তে নৌকাডুবি: ৩৪ জনের মৃত্যু