মঙ্গলবার , ৩ মার্চ ২০২৬ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

চিকিৎসকদের দায়বদ্ধতা নিয়ে সেবা দানের আহ্বান জামায়াত আমিরের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৩, ২০২৬ ৩:০৮ অপরাহ্ণ

Spread the love

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাধারণ মানুষ হাসপাতাল এবং পুলিশকে তাদের নিরাপত্তার প্রধান আশ্রয়স্থল হিসেবে মনে করে। তাই এই দুই খাতের সংশ্লিষ্টদের কেবল শারীরিক সেবা নয়, বরং মানুষের মনের শান্তি নিশ্চিত করার লক্ষ্য নিয়েও কাজ করতে হবে। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে শাহবাগের আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইফতার মাহফিলের আলোচনা শেষে বিরোধী দলীয় নেতা এক বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় তিনি দেশ ও জাতির সমৃদ্ধি, বর্তমান সরকারের সাফল্য এবং তাঁর দলের নেতাকর্মীরা যেন দেশ উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করতে পারেন, সেই প্রার্থনা করেন। দেশের বর্তমান প্রেক্ষাপটে সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে আরও জনবান্ধব ও নিরাপদ করে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত