রবিবার , ১ মার্চ ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

খামেনির মৃত্যু নিশ্চিত করল ইরান: ৪০ দিনের শোক ঘোষণা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১, ২০২৬ ৪:২৭ পূর্বাহ্ণ

Spread the love

অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করেছে তেহরান। আজ রোববার (১ মার্চ) সকালে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি (IRIB) এবং আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি এক বিশেষ ঘোষণায় জানায় যে, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো ভয়াবহ যৌথ বিমান হামলায় খামেনি ‘শাহাদাত বরণ’ করেছেন। বিবিসি ও সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় খামেনির পরিবারের বেশ কয়েকজন সদস্য—তাঁর মেয়ে, জামাতা ও নাতিও প্রাণ হারিয়েছেন।

এই ঐতিহাসিক এবং বিপর্যয়কর ঘটনার পরিপ্রেক্ষিতে ইরানে আজ থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় ও শোক পালনে দেশজুড়ে সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে ইরান সরকার। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে খামেনির মৃত্যুকে ‘ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তির প্রস্থান’ হিসেবে অভিহিত করেছিলেন। রয়টার্স জানিয়েছে, তেহরানে খামেনির নিজস্ব কার্যালয় লক্ষ্য করে চালানো নিখুঁত এই হামলাই তাঁর মৃত্যু নিশ্চিত করেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত