শনিবার , ৭ জুন ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ঈদগাহে যাওয়ার পথে বাসচাপায় নিহত বাবা-ছেলে

প্রতিবেদক
Sawkat Shihan
জুন ৭, ২০২৫ ৮:০৩ পূর্বাহ্ণ

Spread the love

বগুড়ার শাজাহানপুরে ঈদের সকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা ও পাঁচ বছরের শিশু সন্তান নিহত হয়েছেন। নিহতরা হলেন ৩৫ বছর বয়সী চান মিয়া এবং তার ছেলে আব্দুল্লাহ (৫)। চান মিয়া পেশায় বাসচালক এবং শাজাহানপুর উপজেলার বামুনীয়া মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা।

আজ (শুক্রবার, ৭ জুন) সকালে উপজেলার নয়মাইল বামুনীয়া এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম বেলাল জানান, ঈদের নামাজ পড়তে চান মিয়া তার সন্তানকে নিয়ে বাড়ি থেকে ঈদগাহ মাঠের দিকে যাচ্ছিলেন, যা মাত্র ২০০ গজ দূরে ছিল। রাস্তা পার হওয়ার সময় চান মিয়া প্রথমে তার সন্তানকে ডিভাইডার পার করিয়ে নিজে পার হতে গেলে ঢাকাগামী একটি দ্রুতগতির বাসের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের এসআই আব্দুল খালেক জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত