শনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সংঘাত নয়, শান্তিই একমাত্র পথ : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৪:২৪ পূর্বাহ্ণ

Spread the love

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার চলমান সংঘাতকে একটি ‘দুঃখজনক ঘটনা’ হিসেবে অভিহিত করে জানিয়েছেন, বাংলাদেশ উভয় পক্ষকেই বোঝানোর চেষ্টা করছে যে এই যুদ্ধ কারও জন্যই কল্যাণকর নয়। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে জেদ্দায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে ঢাকা ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ওআইসি বৈঠকের সাইডলাইনে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের সভাপতি পদের প্রার্থীর জন্য ব্যাপক সমর্থন পাওয়া গেছে। ওআইসি সদস্য দেশগুলো কেবল সমর্থনই নয়, বরং সাইপ্রাসের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে প্রচারণা চালানোরও প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া বৈঠকে ইসরায়েলের সাম্প্রতিক ভূমি ক্রয়-সংক্রান্ত আইনের কঠোর নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে বাংলাদেশ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর পুনর্বহাল হবে: তারেক রহমান

৫ ও ৬ আগস্ট দেশব্যাপী বিএনপির ‘বিজয় র‍্যালি’

দীর্ঘ বিরতির পর বাংলাদেশে নেদারল্যান্ডস, শুরু হচ্ছে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ

এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

নয়াপল্টনে শিশুকে দুই শিক্ষকের পৈশাচিক নির্যাতন: ভিডিও ভাইরাল

অমর একুশে বইমেলা ঈদের পরে আয়োজনে তারেক রহমানকে প্রকাশকদের খোলা চিঠি

ভেনেজুয়েলা উপকূলে বিশাল ট্যাংকার জব্দ করলো যুক্তরাষ্ট্র

১৯ ঘণ্টা পর উদ্ধার কাজ শেষ পর্যায়ে, বাংলাবান্ধা এক্সপ্রেস বাতিল

শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে মৃত ৫৬, নিখোঁজ ২১

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কঠোর নির্দেশ প্রধান উপদেষ্টার