সোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্বভার গ্রহণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৭:১২ পূর্বাহ্ণ

Spread the love

লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। সকালে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমান নবনিযুক্ত পিএসও-কে লেফটেন্যান্ট জেনারেল র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, র‍্যাংক ব্যাজ পরানোর সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন।

লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান ১৯৯১ সালের ২১ জুন বাংলাদেশ সেনাবাহিনীতে কোর অব ইনফেনট্রিতে কমিশন লাভ করেন। সুদীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবনে তিনি সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, সেনাবাহিনীর সামরিক সচিব এবং প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের (ডিজিপিডিপি) মহাপরিচালক হিসেবে তাঁর অভিজ্ঞতা উল্লেখযোগ্য। সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও হিসেবে তাঁর এই নিয়োগ দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা কাঠামোতে আরও গতিশীলতা আনবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ: চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

আজকের মধ্যেই নিষ্পত্তি হবে রাষ্ট্র সংস্কারের বাকি বিষয়সমূহ: ড. আলী রীয়াজ

শাহবাগ থানার ঘটনায় ছাত্রদল সভাপতির দুঃখপ্রকাশ

পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসার অঙ্গীকার অর্থমন্ত্রীর

ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যুক্তিতর্কের সময় চিফ প্রসিকিউটরের ফেসবুক পেজে সাইবার হামলা

দেশে প্রথম ভূগর্ভস্থ পাইপলাইনে জেট ফুয়েল সরবরাহ শুরু

পটুয়াখালী-৩: নুরুল হক নুরের জয় ও হাসান মামুনের অভিনন্দন

শহিদ হাদি’র কবর জিয়ারত করবেন তারেক রহমান

মাটি ও পরিবেশ উপযোগী বৃক্ষরোপণের পরামর্শ প্রধানমন্ত্রীর