রবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নারীর নিরাপত্তায় সব রাজনৈতিক দলকে দায়িত্ব নিতে হবে: জাইমা রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ১২:১১ অপরাহ্ণ

Spread the love

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান সাইবার বুলিং বন্ধ এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। রবিবার (৮ ফেব্রুয়ারি, ২০২৬) রাজধানীর বিআইআইএসএস (BIISS) অডিটোরিয়ামে ‘উইমেন ইন ডেমোক্রেসী’ (উইন্ড) আয়োজিত ‘গণতন্ত্রের সংগ্রামে নারী: অবদান ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, নারীদের রাজনীতিতে অংশগ্রহণ বাড়াতে হলে কেবল আইন থাকলেই হবে না, বরং রাজনৈতিক দলগুলোকে নিজস্ব ‘কোড অব কন্ডাক্ট’ বা আচরণবিধি তৈরি করতে হবে যাতে নারী নেত্রীরা যেকোনো বিপদে দলের পূর্ণ সুরক্ষা পান।

জাইমা রহমান তাঁর বক্তব্যে রাজনীতিতে নারীর অংশগ্রহণের ক্ষেত্রে কাঠামোগত বাধাগুলো দূর করার ওপর জোর দেন। তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন যে, কর্মজীবী মায়েদের জন্য মানসম্মত ‘ডে-কেয়ার সেন্টার’ না থাকলে তাদের পক্ষে রাজনীতি বা চাকরিতে পূর্ণ মনোযোগ দেওয়া সম্ভব নয়। তিনি বলেন, “ডে-কেয়ার মানে শুধু খেলনা ঘর নয়, সেখানে দক্ষ ট্রেইনার এবং শিশুদের স্বাস্থ্য ও খাবারের সঠিক ব্যবস্থাপনা থাকতে হবে।” নীতি নির্ধারণী পর্যায়ে নারীর অংশগ্রহণ নিশ্চিত না হলে নারীদের প্রকৃত সমস্যাগুলো পলিসিতে প্রতিফলিত হবে না বলেও তিনি সতর্ক করেন।

রাজনীতিতে নারীদের নেতৃত্ব তৈরিতে একটি ‘পাইপলাইন’ গঠনের গুরুত্ব তুলে ধরে তিনি স্টুডেন্ট পলিটিক্স এবং স্থানীয় সরকার পর্যায় থেকে নারীদের তুলে আনার পরামর্শ দেন। এ ছাড়াও তরুণীদের জন্য মেন্টরশিপ ও ট্রেনিং প্রোগ্রামের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, অভিজ্ঞ ও বিশিষ্ট নারীদের কাছ থেকে তরুণ প্রজন্মের শেখার সুযোগ তৈরি করতে হবে। অনুষ্ঠানে টেলিভিশন উপস্থাপক কাজী জেসিনের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা লুৎফা হাসিন রোজী, আইনজীবী সারা হোসেন, একশনএইড-এর ফারাহ কবির এবং ছাত্রনেত্রী উমামা ফাতেমাসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‘গণঅভ্যুত্থানের শহীদ ও পঙ্গুদের বিষয়েও কাজ করছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়’

স্কুলের খাবারে গন্ধ, স্যাম্পল ল্যাবে পাঠালেন প্রতিমন্ত্রী

৩ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরবের আশ্বাস

ছবি তুলতে গিয়ে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, নতুন বাংলাদেশের সূচনা ঘোষণা করলেন ড. ইউনূস

ইসরায়েলি অস্ত্র নির্মাতার সঙ্গে সম্পর্ক, লন্ডনে চাবের সদরদফতর অবরোধ

পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে লিভ টু আপিলের দ্বিতীয় দিনের শুনানি চলছে

ট্রিপল হত্যাকাণ্ডে উপদেষ্টার বাবার জড়িত থাকার অভিযোগ

গাজায় ইসরায়েলের ‘রক্তাক্ত গণহত্যা’: ৪৮ ঘণ্টায় নিহত ৩০০