রবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশেষ জাম্পে বিডার আশিক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৪, ২০২৫ ১১:৪০ পূর্বাহ্ণ

Spread the love

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের জাতীয় পতাকা বহন করে প্যারাট্রুপিং করে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন। এই অভিযানে অংশ নেওয়া প্যারাট্রুপারদের একজন হলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, মহান বিজয় দিবসে ৫৪ জন প্যারাট্রুপার একযোগে বাংলাদেশের পতাকা নিয়ে প্যারাট্রুপিং করে বিশ্ব রেকর্ড স্থাপনের উদ্যোগ নিয়েছেন। এই ৫৪ জনের একজন আশিক চৌধুরী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ছবি আঁকা একটি হেলমেট পরে জাম্প করবেন।

পোস্টে আরও বলা হয়, বিজয়ের দিনে স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভ্যানগার্ড শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হচ্ছে।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টন এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। একটি মোটরসাইকেলে করে পেছন থেকে অনুসরণ করে আসা এক ব্যক্তি ব্যাটারিচালিত রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে গুলি চালায়।

গুলিবিদ্ধ হওয়ার পর তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত