সোমবার , ২৯ সেপ্টেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

৪৮তম বিশেষ বিসিএসে ২১ জনের সুপারিশ স্থগিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৪:২২ অপরাহ্ণ

Spread the love

চিকিৎসক নিয়োগের জন্য অনুষ্ঠিত ৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়ায় ২১ জন প্রার্থীর সুপারিশ স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তাদের মধ্যে রয়েছেন ১৯ জন সহকারী সার্জন এবং দুজন সহকারী ডেন্টাল সার্জন

এছাড়া এমবিবিএস ডিগ্রি না থাকায় দুই প্রার্থীর প্রার্থিতা সম্পূর্ণ বাতিল করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে, গত ১১ সেপ্টেম্বর পিএসসি ৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ করে। এতে ৩ হাজার ১২০ জনকে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয় শিগগিরই তাদের নিয়োগ দিয়ে গেজেট জারি করার প্রস্তুতি নিচ্ছিল। তবে ঠিক তার আগেই ২১ জনের সুপারিশ স্থগিত এবং দুইজনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত জানাল পিএসসি।

পিএসসির পক্ষ থেকে জানানো হয়েছে, স্থগিত প্রার্থীদের বিষয়ে যাচাই-বাছাই শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীর্ঘ ২ বছর পর বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

সিলেটে ৪ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত

ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন : মির্জা ফখরুল

???? মধ্যপ্রাচ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা: আবুধাবিতে মৃত্যু ১, সৌদিতে ৬৩ ড্রোন ভূপাতিত

চীন বাংলাদেশে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না: চীনা রাষ্ট্রদূত

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন পুনরায় শুরু

সেনা অভ্যুত্থানের পর মাদাগাস্কারের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত

পাকিস্তান-সৌদি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, ভারতের প্রতিক্রিয়া