আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিশাল নির্বাচনী জনসভা করবে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দুপুর ২টায় শুরু হতে যাওয়া এই সমাপনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় হোটেল সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। রিজভী আশা প্রকাশ করেন যে, ভোটাররা কোনো ভয়ভীতি ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।



















