বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শেরপুরের ঘটনায় পুলিশসহ গোটা প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ : জামায়াত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৯, ২০২৬ ১:১২ অপরাহ্ণ

Spread the love

শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াত নেতা রেজাউল করিম হত্যার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই সম্মেলনে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলের সরাসরি নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটেছে। তিনি আরও দাবি করেন, ঘটনাস্থলে উপস্থিত ইউএনও এবং পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে, যা সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের নেতারা উপস্থিত থেকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার এবং প্রশাসনের ব্যর্থতা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে সারা দেশে জামায়াত প্রার্থীদের প্রচারণায় বাধা ও নারী কর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানানো হয়।

সর্বশেষ - অপরাধ