শুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রাকসু নির্বাচনে জয়ী ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৭, ২০২৫ ৩:৫৯ পূর্বাহ্ণ

Spread the love

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বিপুল ভোটে বিজয় অর্জন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

ভিপি পদে ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর মোস্তাকুর রহমান (জাহিদ) ১২ হাজার ৬৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’-এর শেখ নূর উদ্দীন (আবীর) পান ৩ হাজার ৩৯৭ ভোট।

জিএস পদে জয়ী হয়েছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। তিনি পেয়েছেন ১১ হাজার ৪৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৭ ভোট।

এজিএস পদে বিজয়ী হয়েছেন ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর এস এম সালমান সাব্বির। তিনি ৬ হাজার ৯৭৫ ভোট পান, যেখানে তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এষা পান ৫ হাজার ৯৫১ ভোট।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৯টি ভবনের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১৭টি হলের শিক্ষার্থীরা এই নির্বাচনে ভোট দেন। পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই ভোটগ্রহণ শেষ হয় এবং পরে রাত সাড়ে ৮টা থেকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোট গণনা শুরু হয়।

রাকসু নির্বাচনে মোট ২৮ হাজার ৯০১ জন ভোটারের মধ্যে ৬৯ দশমিক ৮৩ শতাংশ ভোটাধিকার প্রয়োগ করেন। ছাত্রীদের ভোটার উপস্থিতি ছিল ৬৩ দশমিক ২৪ শতাংশ। নির্বাচনে ১০টি প্যানেলের মোট ২৪৭ প্রার্থী রাকসুর ২৩ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত