বুধবার , ২৮ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র: ব্রেন্ট ক্রিস্টেনসেন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৮, ২০২৬ ১০:০৫ পূর্বাহ্ণ

Spread the love

ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন স্পষ্ট জানিয়েছেন যে, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ নেবে না। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। ক্রিস্টেনসেন জোর দিয়ে বলেন, বাংলাদেশের জনগণ যাকে নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র সেই সরকারের সঙ্গেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকের বিষয়ে রাষ্ট্রদূত জানান, সিইসির সঙ্গে তাঁর অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিশেষ করে ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে নির্বাচন কমিশনের নেওয়া প্রস্তুতি, নতুন নীতিমালা এবং প্রক্রিয়া সম্পর্কে তিনি বিস্তারিত অবহিত হয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টার প্রত্যাশা অনুযায়ী এই নির্বাচন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। মার্কিন সিনেটে তাঁর নিয়োগকালীন শুনানির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, বাংলাদেশের এই ঐতিহাসিক নির্বাচন নিয়ে তিনি ব্যক্তিগতভাবে অত্যন্ত উচ্ছ্বসিত এবং এর ফলাফলের দিকে বিশ্ব তাকিয়ে আছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমানের নির্দেশে প্রার্থিতা প্রত্যাহার করলেন আব্দুস ছত্তার খান

দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন শুরু

বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের ঋণ ও অনুদান চুক্তি স্বাক্ষর

ঈদে যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

নির্বাচন নিয়ে শঙ্কা এখনো রয়ে গেছে: গয়েশ্বর চন্দ্র রায়

আল্লাহর নামে তিনবার শপথ করে অঙ্গীকার করলেন জামায়াত আমির

জুলাই সনদ নিয়ে সরকার-বিরোধী দলের পাল্টাপাল্টি চাপ

পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কাছে দাবি: হস্তান্তর করুন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী খুনের রোমহর্ষক বর্ণনা

নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির