মঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

‘নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করেছে ছাত্রদল’

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৭, ২০২৬ ৮:১৭ পূর্বাহ্ণ

Spread the love

ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে ডিম নিক্ষেপ ও হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার সকালে এক ফেসবুক পোস্টে তিনি এই হামলাকে পরিকল্পিত আখ্যা দিয়ে এর পেছনে ছাত্রদলের সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন। হাসনাত আবদুল্লাহ ভোটারদের উদ্দেশে প্রশ্ন তোলেন, যারা একজন প্রার্থীর প্রতি সহিষ্ণুতা দেখাতে পারে না, তারা জনগণের ইনসাফ কীভাবে নিশ্চিত করবে? উল্লেখ্য, এর আগেও গত শুক্রবার মৌচাক এলাকায় নির্বাচনী প্রচার চলাকালে নাসীরুদ্দীনের ওপর নোংরা পানি ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছিল। এই হামলাকে ‘লুটেরা ও গুন্ডাদের রাজনীতি’ হিসেবে বর্ণনা করে তিনি দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কার্গো ভিলেজে আগুনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন, রপ্তানি খাত নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের মিশিগানে ওয়ালমার্টে ছুরিকাঘাত: আহত অন্তত ১১, সন্দেহভাজন আটক

খালেদা জিয়ার শেষ বিদায়ে সহযোগিতায় কৃতজ্ঞতা তারেক রহমানের

সায়েন্সল্যাব মোড় অবরোধ করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজতন্ত্র ফেরানোর দাবিতে উত্তাল নেপাল, নিহত ২

৩৭টি বাসা ও ৫০টি গাড়ি প্রস্তুত; আগামীকাল শপথ নিচ্ছেন তারেক রহমান

তারেক রহমানের প্রস্তাব: রমজানের আগেই হোক জাতীয় নির্বাচন

শেরে বাংলার মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ও স্মৃতিচারণ

‘খালেদা জিয়া ছিলেন বলেই সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল’

অসন্তোষজনক জবাবে বিএনপি উপদেষ্টা ফজলুর রহমানের পদ স্থগিত