আহত ১০ নরসিংদীর মাধবদীতে ড্রিম হলিডে পার্কের সামনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) পিকনিক বাসে চাঁদা দাবি করে বর্বরোচিত হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। সোমবার বিকেলের এই হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জন রক্তাক্ত জখম হন। ভুক্তভোগী সাংবাদিকরা জানান, পরিবারসহ পিকনিক শেষে ফেরার পথে স্থানীয় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে বাসে হামলা ও অগ্নিসংযোগের হুমকি দেয়, এতে নারী ও শিশুদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুরুতর আহতদের মধ্যে সাংবাদিক শাহেদও রয়েছেন, যিনি আগে থেকেই মাথায় অস্ত্রোপচারজনিত সমস্যায় ভুগছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুই হামলাকারীকে আটক করেছে এবং আইজিপি বাহারুল আলম জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ দিয়েছেন।



















