সোমবার , ২৪ নভেম্বর ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গণমাধ্যম সংস্কারকে অগ্রাধিকার দেবে বিএনপি: মির্জা ফখরুল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৪, ২০২৫ ১১:০৮ পূর্বাহ্ণ

Spread the love

বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিজেসি আয়োজিত ‘মিডিয়া সংস্কার প্রতিবেদন পর্যালোচনা’ সেমিনারে তিনি বলেন, ৩১ দফায় স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার প্রতিশ্রুতি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

তিনি জানান, প্রতিশ্রুতি অনুযায়ী গণমাধ্যম কমিশন ইতোমধ্যে গঠিত হয়েছে এবং প্রতিবেদনও তৈরি হয়েছে। তবে তা নিয়ে পরবর্তী সময়ে কোনো আলোচনা হয়নি। ভবিষ্যতে জনগণের ভোটে সরকার গঠন করলে গণমাধ্যম সংস্কারকে নিঃসন্দেহে অগ্রাধিকার দেওয়া হবে বলে আশাবাদ জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, অতীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকার সময় গণমাধ্যম উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল। সময়োপযোগী টেলিভিশন সংস্কারের সূচনা হয়েছিল বিএনপি আমলেই।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, বিভিন্ন সংগঠনের বিভাজন ও দলীয়করণ গণমাধ্যমের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে। সাংবাদিকরা দলীয় প্রভাবমুক্ত থাকলে গণমাধ্যমের স্বাধীনতা আরও সুদৃঢ় হবে।

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে গণমাধ্যমের অবস্থার সমালোচনা করে তিনি বলেন, গত ১৫ বছরে গণমাধ্যম ‘ফ্যাসিবাদ লালন’ করেছে। এখন স্বাধীন সাংবাদিকতার জন্য সাংবাদিকদেরই অঙ্গীকারবদ্ধ হতে হবে

সর্বশেষ - অপরাধ