শুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ভোটের দিন জনগণের জাগরণই ষড়যন্ত্রের বিরুদ্ধে মূল অস্ত্র: তারেক রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৩, ২০২৬ ১:৫৪ পূর্বাহ্ণ

Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঝোড়ো প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার (২২ জানুয়ারি, ২০২৬) রাত ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে আয়োজিত বিশাল জনসভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, “ভোটের অধিকার ফিরে পাওয়ার লড়াইয়ে কোনো ছাড় নয়। ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিতে প্রয়োজনে তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের পাশে অবস্থান নিতে হবে এবং ফজরের নামাজ সেখানেই আদায় করে সকালেই ভোট দিতে হবে।” তিনি অভিযোগ করেন, প্রবাসীদের ব্যালট পেপার দখল ও নিশিরাতের ভোটের মতো পুরনো ষড়যন্ত্রের ছক আবার শুরু হয়েছে; যা রুখে দিতে জনগণের সজাগ উপস্থিতিই একমাত্র হাতিয়ার।

সরাইলের এই মঞ্চ থেকে তারেক রহমান বিএনপির ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার রূপকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’-এর নমুনা প্রদর্শন করেন। তিনি প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারের নারী প্রধানকে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হবে এবং কৃষক কার্ডের মাধ্যমে সার, বীজ ও কৃষি ঋণের সহজলভ্যতা নিশ্চিত করা হবে। এছাড়া জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মৃতিচারণ করে তিনি বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতা রক্ত দিয়ে দেশের স্বাধীনতা রক্ষা করেছে এবং বিএনপি ক্ষমতায় গেলে এই আত্মত্যাগকে মর্যাদা দিয়ে একটি বৈষম্যহীন দেশ গড়বে। সভায় তিনি ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের দলীয় ও জোটের প্রার্থীদের জনগণের সাথে পরিচয় করিয়ে দেন এবং ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান বাস্তবায়নে তাদের জয়যুক্ত করার আহ্বান জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী

তারেক রহমানের প্রস্তাব: রমজানের আগেই হোক জাতীয় নির্বাচন

মানবতাবিরোধী অপরাধে ১৫ সেনা কর্মকর্তা কারাগারে পাঠানোর নির্দেশ

সিএনজি স্টেশনে তীব্র গ্যাস সংকট, বিপাকে যানবাহন চালকেরা

প্রধানমন্ত্রী হিসেবে নিজ জেলা বগুড়ায় তারেক রহমানের প্রথম সফর

ইসরায়েলের দাবি খামেনি ‘আর নেই’, অস্বীকার ইরানের

আমরা দুই মন্ত্রী দুর্নীতি করব না, করতে দেব না

বিএনপির শিকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে: প্রিন্স

তন্বীর সম্মানে ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলে একটি পদ খালি

চট্টগ্রামের জাতিসংঘ পার্কের পরিবর্তিত নাম ‘জুলাই স্মৃতি উদ্যান’