বৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ঢাকার মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য প্রত্যাখ্যান চীনের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২২, ২০২৬ ১১:২২ পূর্বাহ্ণ

Spread the love

বাংলাদেশে নিযুক্ত নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসনের চীন সম্পর্কিত মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে ঢাকার চীনা দূতাবাস। বৃহস্পতিবার (২২ জানুয়ারি, ২০২৬) এক বিবৃতিতে দূতাবাসের মুখপাত্র জানান, মার্কিন রাষ্ট্রদূতের এ ধরনের বক্তব্য সঠিক ও ভুলকে গুলিয়ে ফেলার নামান্তর। এর আগে ২১ জানুয়ারি রাজধানীর ইএমকে সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং নির্দিষ্ট কিছু ক্ষেত্রে চীনের সঙ্গে সম্পৃক্ততার ‘ঝুঁকি’ সম্পর্কে বাংলাদেশকে অবহিত করবেন বলে মন্তব্য করেছিলেন।

চীনা দূতাবাসের মুখপাত্র তার প্রতিক্রিয়ায় উল্লেখ করেন যে, গত ৫০ বছর ধরে চীন ও বাংলাদেশ সমমর্যাদা ও পারস্পরিক লাভের ভিত্তিতে শক্তিশালী সম্পর্ক বজায় রেখেছে, যা এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য সহায়ক। বিবৃতিতে আরও জোর দিয়ে বলা হয়, চীন-বাংলাদেশ সহযোগিতা দুই দেশের অভ্যন্তরীণ বিষয় এবং এতে যুক্তরাষ্ট্রের মতো তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ বা ‘আঙুল তোলা’ বেইজিং বরদাস্ত করবে না। যুক্তরাষ্ট্রকে নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে দূতাবাস আরও জানায়, ওয়াশিংটনের উচিত বাংলাদেশের উন্নয়ন ও স্থিতিশীলতায় সহায়ক ভূমিকা রাখা, অন্য দেশের সম্পর্ক নিয়ে বিভ্রান্তি ছড়ানো নয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ আজই

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের দুই সপ্তাহের আল্টিমেটাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ

আবু সাঈদ হত্যা : ২ পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, ২৮ জনের কারাদণ্ড

‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত’, জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল

জুলাইয়ের মধ্যে স্কুল ড্রেস ও জুতা বিতরণ : ববি হাজ্জাজের

তিস্তা এক্সপ্রেসের দুই বগি বিচ্ছিন্ন, ভোগান্তিতে যাত্রীরা

হামাস-ইসরায়েল শান্তিচুক্তিতে স্বাক্ষর ট্রাম্পের

সুষ্ঠু ভোট হলে বিজয়ী হবে ১১-দলীয় জোট: জামায়াত