মঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ভেনেজুয়েলাকে অস্থিতিশীল না করার আহ্বান এরদোয়ানের, ট্রাম্পকে ফোন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৬, ২০২৬ ৩:৪৪ পূর্বাহ্ণ

Spread the love

ভেনেজুয়েলাকে যেন অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া না হয়—এমন আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। মন্ত্রিসভার বৈঠক শেষে দেওয়া বক্তব্যে এরদোয়ান এ তথ্য জানান।

এরদোয়ান বলেন, তিনি ট্রাম্পকে স্পষ্টভাবে বলেছেন যে ভেনেজুয়েলার অভ্যন্তরীণ পরিস্থিতিতে হস্তক্ষেপ দেশটির সংকট আরও জটিল করে তুলতে পারে। তুরস্ক ভেনেজুয়েলার জনগণের পাশে থাকবে উল্লেখ করে তিনি বলেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ভেনেজুয়েলার জনগণ অতীতে তুরস্কের প্রকৃত বন্ধু হিসেবে প্রমাণিত হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, কোনো দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন ভঙ্গ করা হলে তা শুধু একটি দেশের নয়, পুরো বিশ্বব্যবস্থার জন্যই গুরুতর সংকট তৈরি করতে পারে। নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হওয়ার পর নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে হাজির হয়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন ক্ষমতাচ্যুত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পরিচালিত অভিযানে গ্রেপ্তারের পর এটি ছিল তার প্রথম প্রকাশ্য উপস্থিতি।

মাদুরোর বিরুদ্ধে নারকো-টেররিজম, কোকেন আমদানির ষড়যন্ত্র এবং অবৈধ অস্ত্র রাখাসহ চারটি গুরুতর অভিযোগ আনা হয়েছে। একই মামলায় তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসও নিজেকে নির্দোষ দাবি করেছেন। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৭ মার্চ।

সর্বশেষ - অপরাধ