মঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

‘রিকশা’ প্রতীক নিয়ে লড়বেন খেলাফত মজলিসের ২৯ প্রার্থী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২০, ২০২৬ ১:১৩ অপরাহ্ণ

Spread the love

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘রিকশা’ প্রতীক নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মোট ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। মঙ্গলবার (২০ জানুয়ারি, ২০২৬) এক বিবৃতিতে দলটি জানায়, ‘১০ দলীয় নির্বাচনি ঐক্য’র আসন সমঝোতার ভিত্তিতে এই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে ২৩টি আসনে জোটের প্রার্থীরা এককভাবে লড়াই করবেন এবং বাকি ৬টি আসনে অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীদের সঙ্গে উন্মুক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে।

বিবৃতি অনুযায়ী, সুনামগঞ্জ-৩ ও কিশোরগঞ্জ-১ আসনে দলটি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়া মৌলভীবাজার-৪ ও নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি, ফেনী-২ আসনে এবি পার্টি এবং ফরিদপুর-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের সঙ্গে ‘রিকশা’ প্রতীক নিয়ে খেলাফত মজলিসের প্রার্থীরা উন্মুক্ত লড়াইয়ে অংশ নেবেন। আসন সমঝোতার এই প্রক্রিয়ায় জোটগত ঐক্যের পাশাপাশি কৌশলগত অবস্থানে থেকেও নির্বাচনের মাঠে সক্রিয় থাকার ঘোষণা দিয়েছে দলটি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত