বুধবার , ৩ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রাবি রেজিস্ট্রারের অপসারণ দাবিতে উপাচার্য বাসভবন ঘেরাও

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩, ২০২৫ ৩:৪২ পূর্বাহ্ণ

Spread the love

ফাইল আটকে রাখা ও অসদাচরণের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের অপসারণের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে রাতভর বিক্ষোভ করছেন রাকসু প্রতিনিধিরা। মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত তাদের এই আন্দোলন চলছিল।

রাকসু ভিপি ও শিবির শাখা সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ অভিযোগ করে বলেন, রেজিস্ট্রার জিএস সালাহউদ্দিন আম্মারের সঙ্গে অযাচিত আচরণ করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার। এছাড়া গুরুত্বপূর্ণ ফাইল মাসের পর মাস আটকে রাখা তার নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে।

তিনি জানান, স্বল্প সময়ে সম্পন্ন হওয়ার মতো কাজগুলো ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করা হয়, যা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা সৃষ্টি করছে। অভিযোগ থাকা সত্ত্বেও তাকে সিন্ডিকেট মিটিংয়ের আমন্ত্রিত সদস্য করা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

জিএস সালাহউদ্দিন আম্মারও রেজিস্ট্রার দপ্তরের কর্মশৈলী নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, আধা ঘণ্টার কাজ অসংখ্যবার ঘন্টার পর ঘন্টা বিলম্বিত হয়। যথাসময়ে দায়িত্ব পালনেও অনিয়ম আছে বলে অভিযোগ করেন তিনি।

এদিকে, রেজিস্ট্রারের অপসারণ দাবিতে কেন্দ্রীয় ও হল সংসদের অর্ধশতাধিক প্রতিনিধি বিক্ষোভে অংশ নেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিশ্বের অর্ধশতাধিক দেশের পণ্যে ট্রাম্পের নতুন শুল্ক আরোপের পরিকল্পনা

প্রথমে যাবেন লন্ডন খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার কাজ শুরু

ট্রাম্পের শান্তি পরিকল্পনায় চাপে ইউক্রেন

জুলাইয়ে হত্যাচেষ্টা: হাসিনা–জয়–কাদেরসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ

আমার কথা বা কাজে কেউ কষ্ট পেলে ক্ষমা করবেন: নাসিরুদ্দিন পাটোয়ারী

দেশে হামে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ২০০ ছাড়াল

ঈদ সামনে রেখে ৫ ধরনের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর চ্যালেঞ্জ

গুলশানে নেতাকর্মীদের ঢল তারেক রহমানের অপেক্ষায়

হোয়াইট হাউসের কাছে বন্দুক হামলা: তদন্তে সিক্রেট সার্ভিস

জবি’র সংঘর্ষে চার শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, তদন্ত কমিটি গঠন