শুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৬, ২০২৬ ১:২০ অপরাহ্ণ

Spread the love

কেরানীগঞ্জে এক গৃহশিক্ষিকার বাসা থেকে শিক্ষার্থী জোবাইদা রহমান ফাতেমা (১৪) ও তার মা রোকেয়া রহমানের (৩২) পচাগলা লাশ উদ্ধার করা হয়েছে। গত ২৫ ডিসেম্বর নিখোঁজ হওয়ার ২১ দিন পর বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় পুলিশ তাদের লাশ উদ্ধার করে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা মীম আক্তার (২৪) ও তার ছোট বোন নুসরাত জাহানকে (১৫) গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, এনজিওর ঋণের কিস্তি নিয়ে ঝগড়া এবং অপমানের জেরে প্রথমে মেয়েকে এবং পরে কৌশলে মাকে ডেকে এনে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যার পর লাশ গুম করতে মেয়ের মরদেহ বাথরুমের ফলস ছাদে এবং মায়ের মরদেহ বক্স খাটের নিচে লুকিয়ে রেখে ঘাতক দুই বোন ওই বাসাতেই স্বাভাবিক জীবনযাপন করছিলেন।

এদিকে, নিহতের পরিবার পুলিশের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলেছে। ভিকটিম রোকেয়ার স্বামী শাহীন আহমেদ জানান, ২৭ ডিসেম্বর জিডি এবং ৬ জানুয়ারি অপহরণ মামলা করলেও পুলিশ ওই ফ্ল্যাটটি তল্লাশি করেনি। এমনকি সিসিটিভি ফুটেজ বা কললিস্টও বিশ্লেষণ করা হয়নি। শাহীন আহমেদের দাবি, পুলিশ দ্রুত পদক্ষেপ নিলে হয়তো অনেক আগেই লাশের সন্ধান পাওয়া যেত। কেরানীগঞ্জ মডেল থানার ওসি জানান, গ্রেফতার দুজনই হত্যার দায় স্বীকার করেছেন। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় নুসরাতকে গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে এবং শিক্ষিকা মীমকে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

২৩ মে’র ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ

নিষেধাজ্ঞা না উঠলে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের সুযোগ নেই: প্রতিমন্ত্রী

অন্ধ্রপ্রদেশে বাস দুর্ঘটনা: খাদে পড়ে নিহত ৯

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৬০, আহত ৩৮৮

কোরবানির ঈদে ডায়াবেটিস রোগীদের সুস্থ থাকার উপায়

তিয়েনআনমেন স্কয়ারে বীরদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

ঢাকায় অটোরিকশা উঠানো উচিত, তবে বিকল্প কর্মসংস্থানের প্রশ্নে দ্বিধা

পাঁচ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল

৬ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা

জ্বালানি আমদানিতে গতি: বুধবার বন্দরে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের চালান