বৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সিলেটে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১০, ২০২৪ ৬:১০ পূর্বাহ্ণ

Spread the love

সিলেটের বিয়ানীবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের কুড়ালের আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুরে দুবাগ ইউনিয়নের দক্ষিণ দুবাগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আদিল মিয়া (২৫)। তিনি ব্যাটারিচালিত রিকশার চালক। এ ঘটনার পর থেকে তাঁর বড় ভাই কাদির মিয়া পলাতক।  

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সম্প্রতি সাংসারিক বিষয় নিয়ে আদিল ও কাদিরের মধ্যে মনোমালিন্য হয়। গতকাল দুপুরে বিষয়টি নিয়ে বাগ্‌বিতণ্ডায় জড়ান দুই ভাই। একপর্যায়ে তাঁদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এ সময় একটি কুড়াল নিয়ে ছোট ভাই আদিলের মাথায় আঘাত করেন কাদির। পরে আদিলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান প্রতিবেশীরা। চিকিৎসকের পরামর্শে সেখান থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সিলেটের বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, লাশের প্রাথমিক সুরতহাল তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পশুর চামড়া চোরাচালান রোধে সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা

ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন রোধ করা বৈশ্বিক দায়বদ্ধতা: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি

খালেদা জিয়ার সংবিধান ছুঁড়ে ফেলার কথা ছিলো রাজনৈতিক রুপক অর্থে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিক্রিতে বৃষ্টির বাগড়া, দামে ক্রেতা খুশি হলেও অখুশি বিক্রেতা

ফ্রান্সে জনসমাগমপূর্ণ স্থানে ধূমপান নিষিদ্ধ কার্যকর

ভারত–পাকিস্তানকে পৃথক গ্রুপে রাখল আইসিসি

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

শহীদ মিনারের ব্যতিক্রমী ঘটনা, রাষ্ট্রপতির বিদায়ের ইঙ্গিত?

লিখিত পরীক্ষা বর্জন করছে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীরা