বৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪ | ২রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ডিসি নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্ত কমিটি গঠন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১০, ২০২৪ ৫:২০ পূর্বাহ্ণ

Spread the love

জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে ‘উপদেষ্টা পরিষদ কমিটি’ গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে। কমিটিতে অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টাকে রাখা হয়েছে।

আইন উপদেষ্টাকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে কমিটির সদস্য করা হয়েছে। কমিটি আগামী ১০ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।

একটি জাতীয় দৈনিকে ডিসি নিয়োগে ঘুষ লেনদেনের অভিযোগ করে সম্প্রতি সংবাদ প্রকাশিত হয়। তাতে জনপ্রশাসন সচিবের সঙ্গে তারই অধীনস্থ এক যুগ্মসচিবের হোয়াটসঅ্যাপ বার্তার স্ক্রিনশটের কথা উল্লেখ করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন, জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে ঘুষের অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করার পরিকল্পনা করছে সরকার।

তিনি বলেন, ‘আমরা জনপ্রশাসন সচিব সংক্রান্ত প্রতিবেদন নিবিড়ভাবে খতিয়ে দেখছি। এ সমস্যা সমাধানে আমরা সিনিয়র সাংবাদিকদের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের পরিকল্পনা করছি। কমিটি প্রতিবেদনটির সত্যতা এবং সংবাদপত্রের অভিযোগের সত্যতা যাচাই করার জন্য পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করবে।’

তবে তার বিরুদ্ধে অভিযোগ সঠিক না বলে দাবি করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান।

তিনি বলেন, ‘আমার মোবাইলটা স্যামসাং, তারা যেটা শো করেছেন, সেটা হলো আইফোন। আইফোন কি আমি ব্যবহার করি? আমি ব্যবহার করি স্যামসাং। কে কী দেখাল, তাদেরকে জিজ্ঞাসা করবেন। হোয়াট ওয়াজ দ্য ডায়লগ, আমি এটার কিছুই জানি না। আমি এটার সম্পর্কে…ইফ আই সে লেস, ইট ইজ বেটার।’

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচনে নেই বাধা

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প মৃতের সংখ্যা বেড়ে ৬৯৪

গণ অনশনের ডাক দিলো জবি শিক্ষার্থীরা

উৎপত্তিস্থলে ভয়াবহ ক্ষয়ক্ষতি: নরসিংদীর চিত্র লন্ডভন্ড

লন্ডনে যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের

ব্যাটিং ধস নামতেই চাপে টাইগাররা

পশ্চিম তীরে মসজিদে বসতি স্থাপনকারীদের আগুন, বিশ্বজুড়ে তীব্র নিন্দা

ইরানে বালিকা স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র দায়ী, মার্কিন তদন্তকারীদের ধারণা