সোমবার , ১২ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

‘আমাদের ক্রিকেটারকে অপমান করা হয়েছে, এটা দেশকে অপমান’

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১২, ২০২৬ ১১:২২ পূর্বাহ্ণ

Spread the love

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্ক তলানিতে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মুস্তাফিজকে অপমান করা মানে পুরো বাংলাদেশকেই অপমান করা। তাই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে বিএনপি একমত।

সোমবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “ক্রিকেটের সঙ্গে শুধু খেলা নয়, দেশের সম্মান ও আন্তর্জাতিক রাজনীতিও জড়িত। নিঃসন্দেহে আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে, আর সেটি দেশের অপমানের শামিল।”

তিনি আরও বলেন, ক্রিকেট বোর্ডের নেওয়া অবস্থান সঠিক, তবে দেশের স্বার্থ ও মর্যাদার প্রশ্নে ছোট-বড় সব বিষয়ে জাতীয় ঐক্য প্রয়োজন।

সর্বশেষ - অপরাধ