শনিবার , ১০ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১০, ২০২৬ ৫:৩৬ পূর্বাহ্ণ

Spread the love

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দলীয় সূত্র জানায়, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে চেয়ারম্যান পদটি শূন্য হয়ে পড়ে। এ অবস্থায় দলের গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সভা আহ্বান করা হয়।

সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে শূন্য পদে তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এর মাধ্যমে তিনি দলীয় গঠনতন্ত্র অনুসারে বিএনপির সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করলেন।

এর আগে ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দিচ্ছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তিন মামলায় সাবেক এমপি মমতাজের জামিন

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ‘জুলাই গণঅভ্যুত্থান’ ও ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ

বিএনপির অর্ধশত আসনে বিদ্রোহী প্রার্থী ও প্রতীক বরাদ্দের উৎসব

দুবাইয়ের এনআরআই জুয়েলারির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন : শাকিব খান।

ডাকসু নির্বাচন: শেষ মুহূর্তের চূড়ান্ত প্রচারণায় প্রার্থীরা

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে শিক্ষার্থীবান্ধব ৫টি উদ্যোগ নিয়েছে সরকার : মাহদী আমিন

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা: র‍্যাব

দাবদাহে পুড়বে দেশ, তাপমাত্রা ছাড়াতে পারে ৪২ ডিগ্রি

শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার দিন আজ

ই-পারিবারিক আদালত ভোগান্তি কমাবে: আইন উপদেষ্টা