রবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ডাকসু নির্বাচন: শেষ মুহূর্তের চূড়ান্ত প্রচারণায় প্রার্থীরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৭, ২০২৫ ৪:০২ পূর্বাহ্ণ

Spread the love

আজ রবিবার রাত ১০টায় শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচার-প্রচারণা। ভোটের আগে প্রার্থীরা শেষ মুহূর্তে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।

শনিবার ছিল ছুটির দিন, তাই মূলত হলে হলে চলেছে প্রচার। ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান মহসিন হলে প্রচারে গিয়ে বলেন, “নারী-পুরুষ নয়, মানুষ হিসেবে শিক্ষার্থীদের দেখাই হবে আমাদের লক্ষ্য।” নারী হেনস্তা রোধে বিশেষ সেল গঠনের প্রতিশ্রুতিও দেন তিনি।

স্বতন্ত্র প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করার কথা জানান।

অমর একুশে হলে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন এস এম ফরহাদ ও আবু বাকের মজুমদার। তাঁরা ভোট সুষ্ঠু হবে কিনা, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

স্বতন্ত্র এজিএস প্রার্থী তাহমীদ চৌধুরী মধুর ক্যান্টিনে সাংবাদিকদের জানান, স্বতন্ত্র প্রার্থীদের সাথে বৈষম্য করা হচ্ছে। ছাত্রদলও চিফ রিটার্নিং অফিসারের কাছে ভোটসংক্রান্ত অভিযোগ জমা দিয়েছে।

কাল সোমবার প্রচার নিষিদ্ধ থাকবে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাঁটাবনের ১৪ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তীরে এসে তরী ডুবলো বাংলাদেশের মেয়েদের

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ষষ্ঠবার ভেটো দিল যুক্তরাষ্ট্র

উদ্বোধনের পরদিনই অন্ধকারে মওলানা ভাসানী সেতু

২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষরিত, বাংলাদেশি হাজিদের সংখ্যা নির্ধারিত

ময়মনসিংহে ৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা

শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচনে নেই বাধা

লুট ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার

পিলখানা শহীদদের স্মরণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন