বৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ভিপি-জিএস-এজিএসসহ ১৫ পদে জয় শিবির সমর্থিতদের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৮, ২০২৬ ৫:২৩ পূর্বাহ্ণ

Spread the love

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ২১টি পদের মধ্যে ভিপি, জিএস ও এজিএসসহ মোট ১৫টি পদে বিজয়ী হয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। বাকি পাঁচটি পদে জয় পেয়েছে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেল এবং একটি পদে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

বুধবার রাত ১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান। সহ-সভাপতি (ভিপি) পদে রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৫৮ ভোট পেয়ে বিজয়ী হন। সাধারণ সম্পাদক (জিএস) পদে আব্দুল আলীম আরিফ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মাসুদ রানা নির্বাচিত হন—তিনজনই শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী।

মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ৩৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের পরও লাইনে থাকা ভোটারদের ভোট দিতে দেওয়া হয়। প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৬৫ জন।

নির্বাচনে চারটি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা অংশ নেন। নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনার সরাসরি আত্মসমর্পণের আইনি সুযোগ নেই: আইসিটি চিফ প্রসিকিউটর

২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রী তারেক রহমানের

জাতিসংঘে নির্বাচনের প্রস্তুতি জানাবেন ড. ইউনূস: প্রেস সচিব

কলকাতায় গোপন ঘাঁটি গেড়েছে পলাতক আওয়ামী নেতারা

বিশ্বের সবচেয়ে বয়স্ক অলিম্পিক চ্যাম্পিয়ন চার্লস কস্তে মারা গেছেন

মক্কা প্যাক্টে যোগদানে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি: শামা ওবায়েদ

জনগণের টাকায় সরকার চলে, তাই জবাবদিহি জরুরি: স্থানীয় সরকার মন্ত্রী

সিলেটে তারেক রহমানের প্রথম নির্বাচনী জনসভা

মনিপুর উচ্চ বিদ্যালয়ে ভোট দিলেন ডা. শফিকুর রহমান

‘গুম ও ফাঁসির মঞ্চ পেরিয়ে আসা এই সংসদ বিশ্বে বিরল’: ডেপুটি স্পিকার