মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরবের আশ্বাস

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৮, ২০২৫ ১:৫৩ পূর্বাহ্ণ

Spread the love

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বশর্ত পূরণ না হলে ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্থাপন করবে না—এমন দৃঢ় আশ্বাস দিয়েছে সৌদি আরব। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের এক ঘনিষ্ঠ কর্মকর্তা ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েলকে জানান, রিয়াদ অভ্যন্তরীণ আলোচনায় স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ফিলিস্তিনের স্বার্থ থেকে তারা কোনোভাবেই সরে যাবে না।

তিনি বলেন, সৌদি আরব জানিয়েছে—১৯৬৭ সালের সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের গঠন ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হতে পারে না। তার ভাষায়, “ফিলিস্তিনিদের বাইরে রেখে তারা কোনো সিদ্ধান্ত নেবে না।”

মঙ্গলবার সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। ধারণা করা হচ্ছে, ওয়াশিংটন রিয়াদকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে চাপ দেবে।

ফিলিস্তিনি কর্মকর্তা জানান, সৌদি আরবের প্রতিশ্রুতির ওপর তাদের পূর্ণ আস্থা আছে এবং আব্রাহাম চুক্তির মতো হঠাৎ অবস্থান পরিবর্তন করবে না বলেই বিশ্বাস করেন।

গাজায় হামাসের নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, ফিলিস্তিন অথরিটি বা আরব লীগ—কোনো পক্ষই হামাসের সামরিক নিয়ন্ত্রণ মেনে নেবে না। তবে অস্ত্র জমা দিতে বলা হলেও হামাস তা প্রত্যাখ্যান করেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হংকংয়ে ভয়াবহ আগুনে ৯৪ মৃত্যু, নিখোঁজ শতাধিক

নির্বাচনী নিরাপত্তায় প্রস্তুত আনসার-ভিডিপির ৫ লাখ ৬০ হাজার সদস্য

জন্মের চেয়ে মৃত্যু বেশি, রেকর্ড জনসংখ্যা সংকটে জাপান

বিএনপি’র সংরক্ষিত আসনে প্রার্থী বাছাইয়ে প্রাধান্য পাবেন নির্যাতিত কর্মীরা

ব্রাজিলে মাঝআকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৬

গণঅভ্যুত্থান মামলায় মৃত্যুদণ্ডের রায় প্রকাশ

এবার চট্টগ্রামে ৪ বছরের শিশুকে ধর্ষণ

ভোটগণনায় অনিয়মের অভিযোগ মমতার, যা বলল নির্বাচন কমিশন

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: রাষ্ট্রপতির ভাষণ ও স্পিকার নির্বাচনের প্রস্তুতি

জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার অবশ্যই হবে: প্রধানমন্ত্রী