শুক্রবার , ২ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পল্লবীতে অস্ত্রসহ তিন শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২, ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ তিনজন চিহ্নিত শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাতে শাহ আলী থানাধীন গোড়ার চটবাড়ি বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে পল্লবী থানাধীন লালমাটি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ফাইজুর রহমান মুক্তি ওরফে ডন মুক্তি (৫৫), শাকির আহম্মেদ সুমন ওরফে হকি সুমন (৪৫) এবং গোলাম মোস্তাফা কামাল বাপ্পি ওরফে শুটার বাপ্পি (৪৫)।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে মিরপুর-১ এর পাইকপাড়ায় র‍্যাব-৪ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার নাজমুল ইসলাম।

তিনি জানান, উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, একটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড তাজা গুলি। এসব অস্ত্র ব্যবহার করে তারা মিরপুর, পল্লবী, রূপনগর ও শাহ আলী থানাসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

এ ছাড়া একই অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী বাবু ওরফে পিচ্চি বাবুকে (৩৮) ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুলাই শহীদদের স্মরণসভা শনিবার, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

নিয়মিত চেকআপে এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

‘গণঅভ্যুত্থানের শহীদ ও পঙ্গুদের বিষয়েও কাজ করছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়’

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স প্রস্তাব বিএনপি সংসদ সদস্যের

কনকনে শীত ঢাকায়, তাপমাত্রা কমে ১৩ ডিগ্রি

দেশের সব সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

কোস্ট গার্ডের আধুনিকায়নে জোর, ১০ হাজার নতুন নিয়োগের পরিকল্পনা

ভোলা-বরিশাল সেতু ও কৃষিঋণ মওকুফের প্রতিশ্রুতি তারেক রহমানের

জুলাই আন্দোলনের অর্জন এককভাবে কারো নয়: ডা. জাহিদ হোসেন

মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক