শুক্রবার , ২৬ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নাইজেরিয়ায় বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৬, ২০২৫ ৩:৩৯ পূর্বাহ্ণ

Spread the love

যুক্তরাষ্ট্র নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গিগোষ্ঠী আইএস (আইএসআইএল) লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার নির্দেশেই এ অভিযান পরিচালিত হয়েছে।

ট্রাম্প দাবি করেন, আইএস গোষ্ঠী দীর্ঘদিন ধরে নিরীহ মানুষ, বিশেষ করে খ্রিস্টানদের ওপর ভয়াবহ হামলা চালিয়ে আসছিল। সহিংসতা বন্ধ না করলে কঠোর জবাব দেওয়া হবে—এমন সতর্কতার পরই এ হামলা চালানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মার্কিন সেনাবাহিনীর আফ্রিকা কমান্ড (এএফআরআইকম) জানায়, নাইজেরিয়া সরকারের অনুরোধে সোকোটো রাজ্যে এই বিমান হামলা চালানো হয়। এতে আইএসের একাধিক জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে।

এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ নাইজেরিয়া সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রয়োজনে ভবিষ্যতে আরও সামরিক অভিযান চালানো হতে পারে।

তবে ট্রাম্পের খ্রিস্টান নির্যাতন সংক্রান্ত অভিযোগ প্রত্যাখ্যান করেছে নাইজেরিয়া সরকার। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, সশস্ত্র গোষ্ঠীগুলো মুসলিম ও খ্রিস্টান—উভয় সম্প্রদায়ের মানুষকেই লক্ষ্য করছে এবং সরকার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

সূত্র: আল-জাজিরা

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চীনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অত্যন্ত সফল: প্রেস সচিব

কুয়ালালামপুর বিমানবন্দরে হাজারো শ্রমিকের দুর্ভোগ

প্রাইভেট সেক্টরকে অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে হবে : মির্জা ফখরুল

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা প্রধানমন্ত্রীর

ইসিতে নয়, ভোটের অভিযোগ নির্বাচনী তদন্ত কমিটিতে দিতে বললেন সচিব

জামিন পেলেন কৃষকদল নেতা শহিদুল ইসলাম বাবুল

কুরবানির বর্জ্য ভালোভাবে অপসারণ হলো কিনা, ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

গুমের মামলায় সিআইডির এডিশনাল এসপি মশিউর রহমান কারাগারে

গাজীপুরে পোশাক কারখানা ‘পিএন কম্পোজিট’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ

দেশে ফিরল ইরাকে নিহত শ্রাবনের মরদেহ, গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী